নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৮
নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আলাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরি করত।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে আলাল উদ্দিন তার নিজ বাড়িতে রোপিত একটি সেগুন গাছের ডাল কাটতে গাছের উপরে উঠেন। ওই সময় আধা কাটা একটি ডাল পাশের বিদ্যুতের মেইন লাইনের সাথে লেগে গেলে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। তখন তিনি বিদ্যুতের শক খেয়ে প্রায় ২০ ফুট উচু থেকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। ওই সময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাল উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিবন্ধী বর-কনের বিয়ে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads