স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিনা উপ-কেন্দ্রে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি ও সংরক্ষণ’ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি ফসলের ৯১টি জাত সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শস্যবিন্যাস সম্পর্কে কৃষকদের অবহিতকরণ করা হয়।
বিনা’র এসআরএসডি প্রকল্পের অর্থায়নে ১৩ নভেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন। এতে প্রশিক্ষক ছিলেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. জাহাঙ্গীর আলম। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফজলুল হক, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, স্বাস্থ্য সম্পাদক সারোয়ার জাহান স্বপন, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সামিউল হক প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

























