সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ১৫৬
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা প্রদানের দাবিতে শেরপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৩ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনসহ কার্যালয় চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন। ওইসময় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সার্ভেয়ার আব্দুল মান্নান প্রমুখ। একই সময় নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালন করেন।
এদিকে জেলার ৪টি পৌরসভাতেই কর্মকর্তা-কর্মচারীদের পুর্ণ দিবস কর্র্মবিরতি পালনের কারণে সেবা নিতে আসা নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বন্যা সহিঞ্চু বিনা-১১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads