শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ চোরাচালান, মাদক, বাল্য বিয়ে ও পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানা বিষয় নিয়ে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদের সদস্য আবু জাফর, জেলা পরিষদের সদস্য আল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নুরল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, ইউপি চেয়ারম্যান জুবায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।























