শেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুর রেজ্জাক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৩ অক্টোবর সোমবার সদর উপজেলার বাদা তেঘুরিয়া তেতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজ্জাক স্থানীয় ছোয়াব আলীর পুত্র। মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান ও এসআই সালামত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শেরপুর সদর উপজেলার বাদা তেঘুরিয়া তেতুলতলা ঈদগাহ মাঠের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রেজ্জাককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজ্জাক জানায়, সে ওই ফেন্সিডিলগুলো সীমান্ত এলাকা থেকে শেরপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে এসেছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নব্য জেএমবি সদস্য কাশেমের ৫ দিনের রিমান্ড… পরবর্তী সংবাদ একযোগে দেড় লাখ বৃক্ষ রোপন করে রেকর্ড গড়ল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads