ঝিনাইগাতীতে ক্ষতি পুষিয়ে নিতে আবারও সবজি আবাদে ঝুঁকছেন কৃষক

খবর টি পড়েছেন : ১৮৬
ঝিনাইগাতীতে ক্ষতি পুষিয়ে নিতে আবারও সবজি আবাদে ঝুঁকছেন কৃষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ক্ষতিগ্রস্ত চাষীরা তাদের ক্ষতি পুষিয়ে আবারও সবজি আবাদে ঝুঁকে পড়েছেন। এজন্য তারা এখন নতুনভাবে সবজি ক্ষেত গড়ে তুলতে কোমর বেঁধে ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়া থাকায় তারা হতাশা কাটিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ উপজেলায় প্রায় ৬ হাজার প্রান্তিক কৃষক সবজি চাষের উপর নির্ভশীল। চলতি মৌসুমে এ উপজেলায় ৪শ ৭০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ওই হিসেব অনুযায়ী আবাদও হয় বিভিন্ন এলাকায়। আবাদকৃত সবজির মধ্যে ছিল বেগুন, টমেটো, বরবটি, চিচিংগা, ঝিঙা, ঢেঁড়স, করল্লা, কাকরোল, লাউ, শিম, মুলা, কপি, শসাসহ বিভিন্ন প্রজাতির সবজি। কিন্তু অবিরাম বর্ষণ ও কয়েক দফায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সেই সবজি আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন প্রায় সকল সবজি চাষী।
সন্ধ্যাকুড়া গ্রামের শাহ আলম, সামাদ ও সুরুজ আলীসহ সবজি চাষী জানান, কয়েক দফায় জমিতে বীজ, সার ও চারা বপন করে ক্ষতিগ্রস্ত হয়ে চাষীদের মেরুদন্ড ভেঙে পড়েছে। তারা এখন দিশেহারা। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠার সাথে সাথে অনুকূল আবহাওয়া থাকায় জীবিকার তাগিদে ধার-দেনা করে আবারও সবজি আবাদে ঝুঁকে পড়েছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একযোগে দেড় লাখ বৃক্ষ রোপন করে রেকর্ড গড়ল… পরবর্তী সংবাদ শেরপুরে হামলার শিকার জেলা পরিষদ সদস্য ॥ বিচার…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads