ads

শনিবার , ২১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ইমরান

খবর টি পড়েছেন : ২২২
ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ইমরান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম সংবাদভিত্তিক বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর টাইমস ডটকমের নিজস্ব প্রতিবেদক ইমরান হাসান রাব্বী । তিনি শুক্রবার দুপুরে টেলিভিশনটির প্রধান কার্যালয়ে চ্যানেলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী স্বারিত যোগদানপত্রসহ নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র হাতে পান।
২০১৪ সালে সাংবাদিক ইমরান জেলার প্রথম অনলাইন পত্রিকা শেরপুর টাইমসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি একজন রক্ত সৈনিক ও সামাজিক সংগঠক হিসেবেও সমধিক পরিচিতমুখ শেরপুরের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে। এদিকে ডিবিসি নিউজে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনজুর আহসান জিসান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসকাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মো.মেরাজউদ্দিন, শেরপুর সাংবাদিক সমিতির সভাপতি ও দেশটিভি প্রতিনিধি রফিক মজিদ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও শেরপুর টাইমসের প্রকাশক আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক বিজয়টিভি প্রতিনিধি জিএম আফসার বাবুল, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ,সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, কালের কন্ঠ শুভসংঘ শেরপুর শাখার সভাপতি সমাজকর্মী শামীম হোসেন, শেরপুর টাইমসের সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, রিপোর্টারস কাবের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক এম সুরুজ্জামান, চ্যানেল ২৪ প্রতিনিধি সুজন সেন, এস এ টিভির জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমসের নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, রক্তদাতা সংগঠন রজিবার সভাপতি সোহেল রানা, সৃষ্টি হিউম্যান সোসাইটি শেরপুর শাখার সাধারন সম্পাদক নাঈম ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন আর্তনাতের সভাপতি বিতার্কিক ইমদাদুল হক রিপন পৃথক পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের কৃতি সন্তান গোলাম রব্বানী ঢাবির প্রক্টর নিযুক্ত… পরবর্তী সংবাদ নকলায় সমাহিত হলেন উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads