ads

শনিবার , ২১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সমাহিত হলেন উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫৩
নকলায় সমাহিত হলেন উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নিজ গ্রাম চরভাবনায় পারিবারিক কবরস্থানে সমাহিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী। ২০ অক্টোবর শুক্রবার বাদ এশা নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাজায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

শুক্রবার সকালে নকলা শহরের ইশিবপুর এলাকার খাদ্যগুদাম মোড়স্থ নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মনির চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। ওইসময় ধারণা করা হয়, পারিবারিক যাতনার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিকেলে জেলা শহরের মৃগী নদীর তীরে থাকা মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।তিনি ২ স্ত্রী এবং ২ ছেলে ও ৩ কন্যার জনক ছিলেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হওয়ায় ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ওই বিষয়ে জানতে চাইলে জেলা সদর হাসপাতালের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফাসিতে ঝুলেই তার মৃত্যু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ইমরান পরবর্তী সংবাদ শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে পরিবর্তন এখন বিশ্বমডেল ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads