ads

বুধবার , ১৮ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় চোরাই অটোরিক্সাসহ আটক ১

খবর টি পড়েছেন : ২২৫
নকলায় চোরাই অটোরিক্সাসহ আটক ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় চোরাই অটোরিক্সাসহ চোরচক্রের শাহ আলম (২২) নামের এক সদস্যকে হাতেনাতে আটক করেছে জনতা। ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার গৌড়দ্বার মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলম উপজেলার ধামনা এলাকার মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটো চালক রাসেল মঙ্গলবার বিকেলে নকলা পৌরসভার স্ট্যান্ডে অটো রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যায়। ওই ফাঁকে কে বা কারা অটোটি চুরি করে নিয়ে উধাও হয়। খাবার শেষে অটো খুঁজে না পেয়ে অটো রিক্সার মালিক ফুল মাহমুদকে জানালে সে নকলার আশেপাশের এলাকায় খোঁজাখোঁজির এক পর্যায়ে গৌড়দ্বার মোড়ে ৫/৬ জন আরোহীসহ দেখতে পায়। অটোর মালিক পক্ষের লোকজনকে দেখে অটো রিক্সায় থাকা চোরেরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে শাহ আলমকে আটক করে
পরে নকলা থানায় নিয়ে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় সে জানায়, তার সঙ্গীয় রহিম, ফারুক, মামুনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে অটোরিক্সাটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহ নিয়ে যাচ্ছিল। ওই ঘটনায় বুধবার নকলা থানায় একটি মামলা দায়ের করে আলমকে আদালতে প্রেরণ করেছ থানা পুলিশ।
এ বিষয়ে নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংবাদিক জয়নুল আবেদীনের দশম মৃত্যুবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে আরও এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads