স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৎ ও নির্ভীক সাংবাদিক মরহুম জয়নুল আবেদীনের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ অক্টোবর মঙ্গলবার পারিবারিকভাবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া একইদিন বিকেলে সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা, মিলাদ ও আলোচনা সভার আয়াজন করে। এতে শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাপ্তাহিক নতুনযুগের সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদের উপদেষ্টা আব্দুস সাত্তার, ডাঃ বজলুর রহমান, সভাপতি পাপুল প্রমুখ। ওইসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সৎ নির্ভিক সাংবাদিকের খুবই অভাব। জয়নুল আবেদীন ২০১৭ সালের ১৭ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরন জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের শেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।























