ads

বুধবার , ১৮ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে আরও এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৩১
ঝিনাইগাতী সীমান্তে আরও এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর সীমান্তে আরও একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন-বিভাগের কর্মকর্তারা। ১৮ অক্টোবর বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা হালচাটি গ্রামে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে শেরপুর সীমান্তে ২ মাসের ব্যবধানে ৪ টি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হল।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার হালচাটি গ্রামে গরু রাখালরা একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রাংটিয়া রেঞ্জের কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে হাতিটি সেখানেই মাটিচাপা দেওয়া হয়।
হাতিটির ময়নাতদন্তকারী চিকিৎসক ভেটেনারী সার্জন পলাশ ক্রান্তি বলেন, মৃত হাতিটির পিঠের ডানপাশে প্রায় ৩ ইঞ্চি গভীর পুরোনো ক্ষত চিহ্ন দেখা গেছে। হাতিটি পূর্ণবয়স্ক মাদী হাতি। তবে হাতিটি কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত সম্পন্ন হলে বলা যাবে। রাংটিয়া রেঞ্জের বন-কর্মকর্তা মো. আব্দুল আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে ৮ অক্টোবর শ্রীবরদী বালিজুড়ি অফিসপাড়া এলাকায় বন বিভাগের কর্মীরা একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে। তার আগে ৬ অক্টোবর শ্রীবরদীর রাঙ্গাজান গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত ১৩ আগস্ট শ্রীবরদী সীমান্তঘেঁষা হালুয়াহাটি গ্রামে আরেকটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছিলো বনবিভাগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় চোরাই অটোরিক্সাসহ আটক ১ পরবর্তী সংবাদ শেরপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads