ads

বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশুর জন্যে হ্যা বলুন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার জেলা আওয়ামী আইন ছাত্র পরিষদ এবং শেখ রাসেল শিশু মঞ্চ পৃথকভাবে কর্মসূচী পালন করে।
আওয়ামী আইন ছাত্র পরিষদ : শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী আইন ছাত্র পরিষদ বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করে। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা আওয়ামী আইন ছাত্র পরিষদের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।
শেখ রাসেল শিশু মঞ্চ : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুুধবার সন্ধ্যায় শেরপুর চেম্বার অব কমাসের্র সাবেক পরিচালক সারোয়ার হোসেনের উদ্যোগে নবগঠিত শেখ রাসেল শিশু মঞ্চের আয়োজনে শহরের নবীনগর এলাকায় সদু এন্টারপ্রাইজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, বাংলার মুখের আহবায়ক সাইফুল আলম শাহিন, শিক্ষক সুমন চক্রবর্তী, আশিকুর রহমান আজিজ, মেহেদী হাসান, ছাত্রনেতা বর্ষণ কারুয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রজীবার সভাপতি সোহেল রানা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে আরও এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ বিশ্ব শিক্ষক দিবস ২০১৭: আমাদের অঙ্গীকার ॥ ড.…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads