ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেম্বার অব কমার্সের সেলাই মেশিন বিতরণ

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেম্বার অব কমার্সের সেলাই মেশিন বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ২০ জন নারী উদ্যোক্তার হাতে ওই সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, পরিচালক তাপস কুমার সাহা, নির্মল কুমার সাহা ও আঙুর মিয়া প্রমুখ।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব হারুনুর রশিদ জানান, ইতোপূর্বে চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় ওই নারী উদ্যোক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদ্রাসা শিক্ষকের বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থী পরবর্তী সংবাদ নকলায় বাল্য বিবাহবিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads