ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদ্রাসা শিক্ষকের বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ৩৩৯
শেরপুরে মাদ্রাসা শিক্ষকের বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার উমর ফারুক (৩৮) মাদ্রাসা শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী (৮)। ১৬ অক্টোবর সোমবার বিকেলে শহরের চাঁপাতলী মুহিউস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদের পার্শ্বের একটি কক্ষে ওই ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হয়ে পড়লে বিকেল ৫টার দিকে এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে উঠে এবং মাদ্রাসা শিক্ষক উমর ফারুককে ঘেরাও করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক উমর ফারুককে আটক করে এবং বলাৎকারের শিকার ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জানা যায়, শহরের চাপাতলী মহল্লার দরিদ্র পরিবারের ওই শিশুকে তার অভিভাবক গত কয়েক মাস পূর্বে স্থানীয় মুহিউস সুন্নাহ মাদ্রাসায় আরবীর ২য় শ্রেণিতে লেখাপড়া করার জন্য ভর্তি করে দেয়। ওই মাদ্রাসার শিক্ষক ও পাশ্ববর্তী বারাকপাড়া মহল্লার নাজিম উদ্দিনের ছেলে শিক্ষক উমর ফারুক সোমবার বিকেল ৩টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর ওই শিশুকে কৌশলে তার থাকার কক্ষে নিয়ে বলাৎকার করে। বলাৎকারের শিকার শিশুর পরিবারসহ এলাকাবাসী ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পেয়ে মাদ্রাসা শিক্ষক উমর ফারুককে আটক করা হয়েছে। এছাড়া ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভ্রাম্যমাণ আদালত অবমাননা করায় নালিতাবাড়ীতে জেলা পরিষদ সদস্য… পরবর্তী সংবাদ শেরপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেম্বার অব কমার্সের সেলাই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads