ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাল্য বিবাহবিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

খবর টি পড়েছেন : ২৭৫
নকলায় বাল্য বিবাহবিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : ‘বাল্য বিবাহকে না বলুন’ ও ‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় অনুষ্ঠিত বাল্য বিবাহবিরোধী দু’দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বিজয়ীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।
‘এ’ শাখায় ১২টি স্কুল এবং ‘বি’ শাখায় ৪টি কলেজের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে স্কুল শাখায় নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। ৩টি কলেজ ও একটি ফাজিল মাদরাসার মধ্যকার প্রতিযোগিতায় হাজী জালমামুদ কলেজ চ্যাম্পিয়ন ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ রানার্সআপের গৌরব অর্জন করে। স্কুল শাখায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আক্তার হ্যাপী এবং কলেজ শাখায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থী নাজমুল ইসলাম নাঈম।
প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর সভাপতি খ্যাতিমান বিতার্কিক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিচারকের দায়িত্বে ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া, শেরপুর সাহিত্য কেন্দ্রের সদস্য সচিব হাকিম বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানজিল আহমেদ চৌধুরী ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন। ফলাফল ঘোষণার শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পরে বিজয়ী স্কুল-কলেজের শিক্ষক, বিজয়ী ও শ্রেষ্ঠ বিতার্কিকরা আমন্ত্রিত অতিথি ও বিচারকমন্ডলীদের সাথে ফটোসেশনে অংশ নেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ওই বিতর্ক প্রতিযোগিতা ১৬ অক্টোবর সোমবার সকালে শুরু হয়ে সন্ধা পর্যন্ত এবং ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে পুনরায় শুরু হয়ে বিকেলে শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেম্বার অব কমার্সের সেলাই… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads