ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরকীয়ার খেসারত!

খবর টি পড়েছেন : ১৯৬
পরকীয়ার খেসারত!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শেরপুর ॥ পরীক্ষার হলে পরিচয়। এরপর মোবাইল ফোনে চলে প্রেমালাপ। চলে ফেসবুকে লাইক আর চ্যাট। শুরু হয় পরকীয়া। অবশেষে দেহ মিলনে গিয়ে ফাঁদে পড়লো আতিয়া সুলতানা আখি (২২) নামে এক গৃহবধূ ও কলেজ পড়–য়া বখাটে ছাত্র এনামূল হক (২৩)। ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর রবিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের এপিপিআই স্কুলের পাশে রাজমিস্ত্রি মজিবর মিয়ার বাড়িতে। আপত্তিকর অবস্থায় দু’জনকেই আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে অসামাজিক কার্যকলাপ আর দেহ ব্যবসার অভিযোগে ওই দু’জনকেই আদালতে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চককাউরিয়া ঝালুপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী আতিয়া সুলতানা আখী। এক সন্তানের জননী এ গৃহবধুর প্রেমিক পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে এনামূল হক। দু’জনেই শ্রীবরদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আখী একই উপজেলার চরহাবর গ্রামের তোফাজ্জল মিয়ার মেয়ে। কয়েক বছর আগে এরশাদ আলীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর এসএসসি পরীক্ষার হলে তার সাথে পরিচয় হয় এনামূল হকের। এর পর থেকে তাদের মধ্যে আলাপ হয় মোবাইল ফোনে। ফেসবুকে চলে লাইক আর চ্যাট। এভাবেই দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে দু’জনেই জড়িয়ে পড়ে পরকিয়ায়। রবিবার বিকালে শহরের এপিপিআই উচ্চ বিদ্যালয়ের পাশে রাজমিস্ত্রি মজিবর রহমানের বাড়িতে যায় এ দু’জন। একটি কক্ষে প্রবেশ করে বন্ধ করে দেয় দরজা। দু’জনই জড়িয়ে পড়ে অসামাজিক কার্যকলাপে। ওইসময় জানালা দিয়ে আশপাশের লোকজনের নজরে পড়লে তাদের দু’জনকেই আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পুলিশ বাড়ির মালিক মজিবর রহমানকেও আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিক মজিবর রহমান জানান, তারা বাসা ভাড়া নেয়ার কথা বলে তার বাড়িতে গিয়েছে। দেখার কথা বলে তারা ঘরে প্রবেশ করে। এরই মধ্যে আশপাশের লোকজন তাদেরকে আটক করে। ওই সময় তাদেরকে দেখতে ভীড় জমায় বিপুল সংখ্যক উৎসুক জনতা। তাদের অনেকেই মন্তব্য করে বলেন, এটা তাদের পরকীয়ার খেসারত!
শ্রীবরদী থানার এসআই আকতারজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দু’জনের বিরুদ্ধে ২৯০ ধারায় একটি মামলা হয়েছে। দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। মজিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণের ১০ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads