নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ অক্টোবর রবিবার রাতে উপজেলার বরুয়াজানি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নকলা উপজেলা শহরের ইশিবপুর মধ্যবাজারের ভবেশ সাহার ছেলে সাধন সাহা (২২) ও মৃত ননী গোপাল বণিকের ছেলে বুলু বণিক (৪০)। সোমবার গ্রেফতারকৃতদের নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, রবিবার রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বরুয়াজানি বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী সাধন সাহা ও বুলু বণিককে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে ২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় রাতেই এসআই নজরুল ইসলাম খান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
























