ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণের ১০ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে শিশু ধর্ষণের ১০ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পল্লীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু (১১) ধর্ষণের ১০ দিন পরও গ্রেফতার হয়নি ২ সন্তানের জনক ধর্ষক জসিম উদ্দিন (২৭)। অন্যদিকে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা নিয়ে মহল বিশেষের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ নিয়ে হতাশ হয়ে পড়েছে ধর্ষিতার পরিবার। এদিকে ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার দাবি ও ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার সকালে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে এক মানববন্ধন কর্মসূচী ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে ওই সংগঠনের সভাপতি এসএম শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
এদিকে জেলা সদর হাসপাতালে ওই ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা নিয়ে মহল বিশেষের ষড়যন্ত্র ও লুকোচুরি চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে ধর্ষিতার এলাকার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ বিভিন্ন মহলে কথা তুলেছেন। গণমাধ্যম কর্মীসহ নানা জায়গায় অভিযোগ তুলেছেন ধর্ষিতার বাবা ও পরিবারের লোকজন। কিন্তু তারপরও থেমে নেই সেই ষড়যন্ত্র।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শুভ্র সাহা জানান, মামলার পরদিনই ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষার রিপোর্ট চেয়ে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়। কিন্তু এখনও সেই রিপোর্ট পাওয়া যায়নি। তবে ইতোমধ্যে আদালতে ভিকটিমসহ একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ধর্ষণের সময় ধর্ষিতার পরিধেয় কাপড়-চোপড়, পায়জামা ও সালোয়ার কামিজ জব্দ করা হয়েছে। অন্যদিকে একমাত্র আসামী জসিমকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।
উল্লেখ্য, ৬ অক্টোবর বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামের হাতু মিয়ার ছেলে ২ সন্তানের জনক জসিম উদ্দিন (২৭) স্থানীয় হতদরিদ্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে (১১) জোরপূর্বক একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি এবং সদর থানায় একটি মামলা দায়ের হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গ্রামীণ নারী দিবস পালিত পরবর্তী সংবাদ পরকীয়ার খেসারত!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads