নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বাল্য বিবাহকে না বলুন’ ও ‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় বাল্য বিবাহ বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানজিল আহমেদ চৌধুরী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের হিসেবে খ্যাতিমান বিতার্কিক ও বিতর্ক বিষয়ে অনেক বই প্রণেতা রাজীব কুমার সরকার এবং বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প.প কর্মকর্তা ডা. উম্মে হাবিবা মরিয়ম ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন। এতে ১২টি স্কুল, ৩টি কলেজ ও ১ টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নেতাকর্মী, বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগনসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
























