নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শেরপুরের নকলায় জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা প.প কর্মকর্তা ডা. উম্মে হাবিবা মরিয়ম, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার ১২টি স্কুল, ৩টি কলেজ ও ১ টি মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগনসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা ওই মানববন্ধনে অংশ নেন।























