নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে রবি হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের খিচা গ্রামে ওই ঘটনা ঘটে। রবি হোসেন স্থানীয় বদিউজ্জামানের ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে রবি হোসেন তার নিজের ঘরের টিভির এন্টেনা লাগানোর সময় এন্টেনার তার গিয়ে বিদ্যুতের তারে লেগে যায়। এতে সাথে সাথেই রবি বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক রবিউল আক্রাম জানান, রবি হোসেন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























