ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গ্রামীণ নারী দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৩
নকলায় গ্রামীণ নারী দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার আয়োজনে সংস্থার অস্থায়ী অফিসের সামনের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাছিমা, কোষাধ্যক্ষ জোবাইদুল হক জব্দুল, সদস্য বেলাল, ঈসমাইল, আবুতালেব, আমীর আলী, জলিল প্রমুখ। অন্যদিকে নকলা অসহায় সহায়তা সংস্থার আয়োজনে শামীম আহম্মেদের সভাপতিত্বে জালালপুর ম্যানেজার মার্কেটস্থ অস্থায়ী অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা জানান, দেশে অগণিত নারী শ্রমিক রয়েছেন; তাদের মধ্যে প্রায় ৭৭ শতাংশই গ্রামীণ নারী। ২০১৩ সালের এক জরিপের তথ্য উল্লেখ করে তারা আরও জানান, বর্তমানে প্রায় দুই কোটি নারী কোন না কোন কাজের সাথে জড়িত এবং অধিকাংশই গ্রামীণ নারী, যার গণনা হিসেবে ৯০ লাখ ১১হাজার। এই বিপুল সংখ্যক গ্রামীণ নারী সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। আর তাই তারা নারী ও অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। গ্রামীণ নারীদেরকে বিভিন্নভাবে কাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়, এমনটাই জানালেন ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক সমাবেশ ও আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণের ১০ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads