মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় রোপা আমন মৌসুমের বর্তমান সময়ে ফসলের বালাই ব্যবস্থাপনায় কৃষকের করণীয় র্শীষক আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাইশকা ব্লকের গৌড়দ্বার গ্রামে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষক আবু বক্কর মেম্বারের বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌড়দ্বার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বক্তব্য রাখেন। ওই মাঠ দিবসে দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধি এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

























