ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাকুরির সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে শেরপুরে ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৩৪
চাকুরির সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে শেরপুরে ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ কথায় কথায় চাকুরিচ্যুতি-ছাঁটাই বন্ধ, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোসহ চাকুরির সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে ওষুধ শিল্পে নিয়োজিত বিক্রয় প্রতিনিধিরা। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন-ফারিয়া’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফারিয়া শেরপুর জেলা কমিটি ১৫ অক্টোবর রবিবার ওই মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়ের পায়রা চত্বর অনুষ্ঠিত ওই মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোবারক হোসেন, জেলা ফারিয়া’র সভাপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আকন্দ, মোঃ নাজমুল আলম, প্রমুখ। ওইসময় বক্তারা ফারিয়ার দাবির প্রতি সহমত পোষন করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও স্মারকলিপি… পরবর্তী সংবাদ শেরপুরে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads