ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান।
সভায় জানানো হয়, এ দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নিরাপদে আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে চলাচলের জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের এ সাদাছড়ি একটি প্রতিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। স্বাধীন ও মুক্তভাবে চলার ক্ষেত্রে সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপকরণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাকুরির সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে শেরপুরে ওষুধ কোম্পানীর বিক্রয়… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads