ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ১৩৪
শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার প্রতিষ্ঠায় উত্থাপিত সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে শেরপুরে র‌্যালি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর রবিবার সকালে বেসরকারি সংগঠন জেলা খাদ্য অধিকার এর উদ্যোগে ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ শ্লোগানকে ধারণ করে শহরের সাতানীপাড়াস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা খাদ্য অধিকার এর নিলীপ ¤্রং ও সাধারণ সম্পাদক মনীন্দ্র চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ওইসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তালাত মাহমুদ, সহ-সভাপতি সোলায়মান আহমেদ ও মুগনিউর রহমান মনি, সহ-সাধারণ সম্পাদক আশীষ মারাক, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, বৈদ্যনাথ দে, উদয় দাস, সুভাষ বিশ্বাস, প্রদীপ হরিজন, শেফালী বেগম, মুক্তিরাণী বিশ্বাস, মুক্তা হরিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ চাকুরির সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে শেরপুরে ওষুধ কোম্পানীর বিক্রয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads