ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩৩১
নকলায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। ওই সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মাসুদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, পল্লী দারিদ্র বিমোচন (পিডিভি)র উপজেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বজলুর রশিদ, স্থানীয় সংবাদকর্মী, শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৪০ কেক কেটে উপজেলা ভাইস-চেয়ারম্যানের জন্মদিন পালন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads