ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৪০ কেক কেটে উপজেলা ভাইস-চেয়ারম্যানের জন্মদিন পালন

খবর টি পড়েছেন : ১৩০
নকলায় ৪০ কেক কেটে উপজেলা ভাইস-চেয়ারম্যানের জন্মদিন পালন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৪০টি কেক কেটে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের ৪০তম জন্মদিন পালন করেছে তার ভক্তরা। ১২ অক্টোবর বৃহস্পতিবার রাতে নকলা শহরের ঝুমুর সিনেমা হল চত্ত্বরে কেক কাটার মাধ্যমে তার জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। ওইসময় উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উৎপল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুলসহ দলীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। কেক কাটা শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে সারোয়ার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অতি পরিচিত আমার বাবা আলাউদ্দিন তালুকদার সবসময় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে বার বার নির্বাচিত হয়ে জনসেবায় নিয়োজিত ছিলেন। আমি ওই আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমার পূর্ব পুরুষদের মতো সাধারন জনগনের পাশে থেকে জনসেবায় বাকি জীবন কাটাতে চাই। আগামী দিনের পথগুলো তাদের আর্শীবাদ নিয়েই চলতে চাই। এজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। এরপর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে আরও ৩৯টি কেক কেটে দিবসটি পালন করেন তার ভক্ত-সুহৃদ জনতা।
উল্লেখ, সারোয়ার নকলা উপজেলার উরফা ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা মরহুম আলাউদ্দিন তালুকদারের ছেলে ও গত মেয়াদে চেয়ারম্যান থাকাবস্থায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের জন্য ৬টি স্বর্ণপদক প্রাপ্ত নূরে আলম তালুকদার ভূট্টোর ছোট ভাই। তিনি ৮ ভাই-বোন (৫ ভাই, ৩ বোন) এর মধ্যে পঞ্চম এবং ভাইদের মধ্যে দ্বিতীয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেপ্তার পরবর্তী সংবাদ নকলায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads