ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে হারুন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার জুলগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। হারুন স্থানীয় আবুল খায়েরের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে হারুন মিয়া পাশের জলাশয়ে মাছ ধরতে গেলে বৃষ্টি শুরু হয়। ওইসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























