ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশের এক অভিযানে ৫শ টাকা মুল্যমানের ৫০টি জাল নোটসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতাার করা হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাইকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার খাসপাড়া মরাকান্দি গ্রামের মোন্তাজ আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৬) ও ধানুয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে কমল মিয়া (৩৫)।
অভিযানে নেতৃত্বদানকারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, জালনোটের কারবারি একটি প্রতারক চক্রের লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। ওইসময় সাতপাকিয়া এলাকায় ওৎপেতে থেকে ৫০টি ৫শ টাকার জালনোট সহ কমল মিয়া ও হামিদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, জালনোটের একটি চক্র শেরপুরে ফের সক্রিয় হয়ে ওঠেছে। তাদের ধরতে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শহরের খোয়ারপাড় এলাকা থেকে গত বুধবার ১ হাজার টাকা মুল্যমানের ৫টি জাল নোটসহ মারুফ মিয়া ওরফে ফারুক (৪০) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। জামালপুর জেলা সদরের হামিদপুর এলাকার আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে ফারুক বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বিকেবি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads