ads

বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাজতী যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে হাজতী যুবকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রির্পোটার : শেরপুরে শামীম হোসেন(৩২)নামে এক হাজতী যুবকের মৃত্যু হয়েছে।গতকাল ভোরে ওই ঘটনা ঘটে।সে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পূর্ব বাঁকাকুড়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে ও ২ সন্তানের জনক।খবর পেয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন কারাগার পরিদর্শন করেন।দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শামীমের লাশ হস্তান্তর করা হয়।
শামীম হোসেনের ছোট ভাই কলেজ শিক্ষার্থী রাসেল জানান,গত ২৫ সেপ্টেম্বর একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন না পেয়ে জেলা কারাগারে যায় শামীম।১১ অক্টোবর তার জামিন হলেও কারাগারে ওই আদেশ পৌঁছে বিকেল ৫টার দিকে।ততক্ষনে লকআপ হয়ে যাওয়ায় মুক্তি পাওয়া সম্ভব হয়নি শামীমের।ওই অবস্থায় বৃহস্পতিবার শেষ রাতে শামীম অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তবে কি কারণে বা কিভাবে তার মৃৃত্যু হয়েছে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।
এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারে জেলার মোঃ ইসমাইল হোসেন জানান,হাজতী শামীম হৃদরোগে আক্রান্ত ছিল।বৃহস্পতিবার শেষ রাতে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পরে জেলা প্রশাসন ও পরিবারের লোকজনের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে তার লাশ হস্তান্তর করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাল নোটসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads