
শ্যামলবাংলা ডেস্ক : ঝিনাইগাতীতে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।১১ অক্টোবর বুধবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল আওয়ালসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতে জানমাল রক্ষায় বর্তমান সরকার তালবীজ রোপন কর্মসূচী গ্রহণ করে।ওই কর্মসূচীর অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১হাজার তালবীজ রোপনের কাজ হাতে নেয় হয়। শেরপুর-ঝিনাইগাতী সড়কের দু’পাশে এসব তালবীজ রোপন করা হয়।























