ads

বুধবার , ১১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাল নোটসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৪০
শেরপুরে জাল নোটসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাল নোটসহ ফারুক ওরফে মারুফ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফারুক জামালপুরের সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। ওই সময় পুলিশ তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৫টি জাল নোট জব্দ করে। বুধবার সন্ধ্যায় শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ফারুক শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে অবস্থিত একটি ফলের দোকানে কয়েক কেজি ফল কিনে একটি ১ হাজার টাকার জাল নোট দেয়। কিন্তু দোকানের মালিক জাল নোটটি ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাক দেয়। ওই সময় ফারুক দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে ফারুককে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গ্রেফতার ফারুক একটি সংঘবদ্ধ জাল নোট চক্রের সদস্য। ওই ঘটনায় এসআই শুভ্র কুমার সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে দ-বিধির ৪৮৯ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে পরবর্তী সংবাদ শেরপুরে হাজতী যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads