
নকলা প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামন হতে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্ব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।























