শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আর সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের সাফল্য ও ২০২১ সালের ভিশন নিয়ে নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহলিনা জান্নাত। অনুষ্ঠানের শুরুতে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে গান পরিবেশন করেন বাউল শিল্পী মোজাফফর আলী ও তার দল।
জেলা সহকারি তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন, অফিসার ইনজার্চ (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ শফিউল আলম, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। ওই অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধি, শিক্ষক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি পর্যায়ের লোকজন অংশ গ্রহণ করেন।
























