ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী ও নকলা আওয়ামী পরিবারের সদস্যরা

খবর টি পড়েছেন : ১৪৮
রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী ও নকলা আওয়ামী পরিবারের সদস্যরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা হিসেবে নিজ তহবিল হতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং নকলা উপজেলার আওয়ামী পরিবারের সদস্য ও পূজা উদযাপন পরিষদের তরফ থেকে নগদ ২ লক্ষ ৪৪ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার কৃষিমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও যুগ্ম সম্পাদক নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে নগদ ২ লাখ ২৪ হাজার টাকা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি দেবজীৎ পোদ্দার ও সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে নগদ ২০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার ভুমি মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাফ আলী, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, সম্মানীত সদস্য ইন্দ্রজীত ধর সুভাষ, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শাওকত হোসেন খান মুকুলসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সরকারের উন্নয়ন নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সরকারের সাফল্য নিয়ে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads