ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার চেক ও ২০ জন গরিব জনসাধারনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুব লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
























