স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবায় জাতির পিতার কন্যা শেখ হাসিনার পাশে এখন সারা পৃথিবী রয়েছে। তিনি ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী শহরের গোপাল জিউর মন্দিরে আয়োজিত শারদীয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওই কথা বলেন।
রোহিঙ্গা সমস্যাসহ নানা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে, বোনের ¯েœহ দিয়ে বানভাসি মানুষ থেকে শুরু করে রোহিঙ্গা পর্যন্ত সবাইকে পাশে দাড়িয়ে আশ্রয় দেন, সাহস দেন, ¯েœহ দেন, ভালোবাসা দেন; মমতা দিয়ে ভরিয়ে দেন- এরই নাম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
রোহিঙ্গা সংকট নয়, এটি একটি সমস্যা উল্লেখ করে তিনি বলেন, কিভাবে মানবতার সেবা করা যায়, শেখ হাসিনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ‘রাস্তার পাশে চাদর পেতে আল্লাহর ওয়াস্তে দুইটা পয়সা দিয়া যান’ এই স্টাইল থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনারও রোল মডেল। এ চেতনা নিয়েই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, এ উৎসব আমরা ভাগ করে নেব দূর্গত মানবতার সঙ্গে, আর্তমানবতার সঙ্গে।
নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি গোপাল চন্দ্র সরকার, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নকলা শহরের একটি পূজা ম-প পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজীৎ পোদ্দার ও সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























