ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সরকারের উন্নয়ন নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

খবর টি পড়েছেন : ১৪০
শ্রীবরদীতে সরকারের উন্নয়ন নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রধান মন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত করণের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে প্রেস ব্রিফিং। জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সরকারের ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাত। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে সরকারের উন্নয়নের নানা দিক নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন অংশ গ্রহণ করবেন।
ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারি তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি আহসানুজ্জামান ফিরোজ প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের মাংস পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী ও নকলা আওয়ামী পরিবারের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads