স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের মাংসের প্যাকেট। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মাথাপিছু আড়াই কেজি ওজনের কোরবানী মাংসের প্যাকেট তুলে দেন প্রতিষ্ঠানের জেলা ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, উপ-পরিচালক হায়দার আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল হাসান উৎপলসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক হায়দার আলী জানান, তুরস্ক রেড ক্রসের পাঠানো আড়াই কেজি ওজনের কোরবানীর মাংসের ৫শ প্যাকেটের মধ্যে শেরপুর সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ৪শ ৭০টি এবং নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে ৩০টি প্যাকেট বিতরণ করা হয়েছে।
























