ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেমঘটিত ঘটনায় কলেজছাত্রীর মামলায় হুইপ আতিকের ভাইকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুরে প্রেমঘটিত ঘটনায় কলেজছাত্রীর মামলায় হুইপ আতিকের ভাইকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রেমঘটিত ঘটনায় নায়কসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা এক কলেজছাত্রীর মামলায় শেরপুর সদরের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিকের ছোটভাই ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চানকে জড়ানোর নামে হুইপ আতিকের বিরুদ্ধে বিশেষ মহলের নগ্ন বিষোদগার ও ভাবমূর্তি ক্ষুন্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেট-থানামোড় সড়কে আয়োজিত মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নূরানী মনি প্রমুখ। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওনের সভাপতিত্বে ওই সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, নকলার বানেশ^র্দী গ্রামের ওই শিক্ষার্থীকে (১৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী গ্রামের যুবক শামিম মিয়া (২২) তাকে বিয়ে না করায় তার মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শামিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণ এবং মতি ও জিয়া নামে ২ যুবকের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। এর পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের বিদ্রোহী বলয় বলে কথিত একটি অংশ ওই ঘটনাকে পুঁজি করে কলেজছাত্রীর পক্ষে মানববন্ধনের নামে হুইপ আতিকের বিরুদ্ধে নানা বিষোদগারে লিপ্ত রয়েছে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব শুরু ॥ আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ৫শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের মাংস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads