ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব শুরু ॥ আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৯
শেরপুরে শারদীয় দুর্গোৎসব শুরু ॥ আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রতিটি মন্ডপে ঘট স্থাপনের মাধ্যমে ষষ্ঠী পূজার কল্পারম্ভাদি করা হয়। পরে দেবীর বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গা পূজা শুরু হয়। ওইসময় প্রতিটি মন্ডপে বিপুলসংখ্যক হিন্দু পূণ্যার্থী বিশেষ প্রার্থনায় অংশ গ্রহণ করেন। এ বছর জেলায় সর্বোচ্চ ১৫৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গা পূজা নিরাপদ ও নির্বিঘেœ অনুষ্ঠানের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীর বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুনন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সম্পাদক কানু চন্দ্র চন্দ প্রমুখ। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ১ হাজার ৫শ হতদরিদ্র মানুষের হাতে খাদ্য-বস্ত্র তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পিস্তল ঠেকিয়ে হুমকির মামলায় আ’লীগ নেতার ভাইয়ের… পরবর্তী সংবাদ শেরপুরে প্রেমঘটিত ঘটনায় কলেজছাত্রীর মামলায় হুইপ আতিকের ভাইকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads