ads

সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পিস্তল ঠেকিয়ে হুমকির মামলায় আ’লীগ নেতার ভাইয়ের জামিন লাভ

খবর টি পড়েছেন : ১৭৪
নকলায় পিস্তল ঠেকিয়ে হুমকির মামলায় আ’লীগ নেতার ভাইয়ের জামিন লাভ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপরের নকলায় এক শিক্ষককে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ মনিরুল ইসলাম নাহিদের ভাই ও স্থানীয় জালালপুর গ্রামের শাহ ওমর আলী আবুর ছেলে শাহ মোহাম্মদ নয়ন (৩৫)। ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে উভয় পক্ষের শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে মামলার একমাত্র আসামী নয়নের বিরুদ্ধে ছুটিতে থাকা তার বড়ভাই পুলিশ ইন্সপেক্টরের শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম এর পিস্তল ব্যবহারের অভিযোগ উঠলেও এখন সেই পিস্তলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।
২৩ সেপ্টেম্বর শনিবার নকলা উপজেলার জালালপুর আল জামিয়াতুল মাদানিয়া ক্বওমী মাদরাসার পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে শাহ মোহাম্মদ নয়নের বিরুদ্ধে নকলা থানায় দায়ের করা ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯(ঙ) ধারার মামলায় অভিযোগ করা হয়, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নয়নের ছেলে মোঃ আলিফ মাদরাসার নির্ধারিত পোশাক না পরায় ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক মুফতি আব্দুল আলিম আলিফকে বকাঝকা করেন। আলিফ ওই ঘটনাটি শুক্রবার তার বাবা নয়নকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে শিক্ষক আলিমের সাথে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে আলিমের উপর চড়াও হয়ে নয়ন মটর সাইকেলের সীটের নিচ থেকে পিস্তল বের করে তাকে হত্যার হুমকি দেন। ওই মামলায় থানা পুলিশ নয়নকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করে। আদালতে পাঠানো পুলিশ ফরোয়াডিংয়ে বলা হয়, নয়নের ভাই পুলিশ পরিদর্শক মুঞ্জুরুল কাদের বাড়ীতে বেড়াতে এসে তার ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তলটি ঘরে রেখে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সুযোগে নয়ন তার অগোচরে পিস্তলটি নিয়ে মাদরাসার শিক্ষককে হুমকি দেয়।
তবে নয়নের বড়ভাই রাজধানী ঢাকার সোনারগাও থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, তিনি চলতি মৌসুমে হজব্রত পালনের পূর্বে তার ব্যবহৃত ব্যক্তিগত পিস্তলটি (যার লাইসেন্স নং-১০৯/৯৮), ২টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি গত ১৬/০৭/১৭ তারিখে সোনারগাও থানার সাধারণ ডায়েরী নং-১১২১, তাং-১৬/০৭/১৭ মূলে ওই থানার অস্ত্রাগারে জমা রাখেন- যা এখনও সেই অস্ত্রাগারেই রয়েছে। এ সংক্রান্তে সোনারগাও থানার অস্ত্রাগার ও মালখানার দায়িত্বে থাকা এসআই মনিরুজ্জামানের বক্তব্য ও তার দেওয়া প্রত্যয়নপত্রেও একই কথা বলা হয়েছে। আর তা হলে কথিত ঘটনার সময়কালে নয়নের হাতে আদৌ কোন অস্ত্রের অস্তিত্ব ছিল কি না সেটা নিয়েই এখন বড় প্রশ্ন।
এ ব্যাপারে মামলায় অভিযুক্ত শাহ মোহাম্মদ নয়ন অভিযোগ করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার শিশু ছেলে আলিফকে পাকিস্তানী পোষাক পরিধানে চাপ দেওয়ার পরও সে তা না পরায় তার প্রতি নির্যাতন চালানো হয়। আর বিষয়টি শোনার পর একজন অভিভাবক হিসেবে আমি তার প্রতিবাদ করেছি মাত্র। সে ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন বা হুমকির কোন ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ মনিরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের স্থানীয় গ্রুপিংয়ের শিকার। তার প্রতি স্থানীয় প্রভাবশালী মহলের ঈর্ষার কারণেই তার পরিবারের সদস্য হিসেবে আমাকে মিথ্যা ও হয়রানীমূলকভাবে ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও পরবর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব শুরু ॥ আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads