ads

সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্ত:স্কুল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৩
শ্রীবরদীতে আন্ত:স্কুল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক নির্যাতন বন্ধ করতে’ এ শ্লোগানকে সামনে রেখে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে আন্ত:স্কুল চিত্রাংকন প্রতিযোগিতা। ২৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্র্যাক রোডের পাশে প্রদর্শনী মাঠে ওই প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। উপজেলা এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতোজ জোহুরা, উপজেলা একাডেমিক সুপারভাজার মোশারফ হোসেন ও উপজেলা বিআরডিপি অফিসার এনামুল হক। প্রজেক্ট ম্যানেজার নয়ন প্রাঞ্জল চিসিম ও স্বাস্থ্য প্রকল্প অফিসার লুচিয়া চিছিমের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নাছরিন বেগম, লাবনী প্রমুখ।
শিশু সহিংসতা বন্ধের লক্ষে সচেতনতা বাড়াতে ওই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন উপজেলার ১৫টি স্কুলের শিক্ষার্থীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে রোহিঙ্গাদের তহবিলে আ’লীগের সহায়তা পরবর্তী সংবাদ শেরপুরে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads