ads

সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রোহিঙ্গাদের তহবিলে আ’লীগের সহায়তা

খবর টি পড়েছেন : ২১৪
নালিতাবাড়ীতে রোহিঙ্গাদের তহবিলে আ’লীগের সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ রোহিঙ্গা শরণার্থীদের জন্য শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত সাহায্য তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ। ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ২টার দিকে অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখায় নগদ ২ লাখ ৫৪ হাজার ৬শ টাকা প্রদান করা হয়।
সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ওই সাহায্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি ব্যবসায়ী নেতা নুরুল আমীন, যুগ্ম-সম্পাদক ওয়াজ কুরুনী, যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক হেনা, উপজেলা যুব লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান জুয়েল, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, আবুল বাশার কল্যাণ ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য নোহেলিকা দিব্রা, খন্দকার আরিফ আহম্মেদ, খোকনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতৃবৃন্দের মাঝে এ ফান্ডে ৫০ হাজার টাকা দিয়ে সর্বোচ্চ সাহায্য প্রদান করেছেন আবুল বাশার কল্যাণ ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন। এর আগে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার একই ফান্ডে এক লাখ টাকা প্রদান করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আর এ ফান্ড ৫ হাজার টাকা দিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান।
দলীয় সূত্র জানায়, পরবর্তীতেও পর্যায়ক্রমে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আর্থিক সাহায্য তুলে এ ফান্ডে জমা করা হবে। এ পর্যন্ত সর্বমোট ওই ফান্ডে ৩ লাখ ৭৪ হাজার ৬শ টাকা জমা পড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাস্টার্সপড়ুয়া সেই শিক্ষার্থীর ফের অনশন ॥ এবার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আন্ত:স্কুল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads