স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারন সভা ও কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনালস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি এবং সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কুমার নাগের সঞ্চালনায় ওই সভায় অন্যান্য কর্মকর্তা ও সদস্য গণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কামারেরচর ইউপির হযরত আলীকে তৃতীয় দফায় সভাপতি ও পাকুড়িয়া ইউপি সচিব নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
























