বিশেষ সংবাদদাতা ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ১০ বছর বয়সী কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় আজিজুল হক (৪০) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম ও এসআই ওয়ারেছের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নন্নী-ঝিনাইগাতী সড়ক থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুল হক নালিতাবাড়ীর বাতকুচি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, শনিবার রাতে উপজেলার রাতকুচি গ্রামের স্বামী পরিত্যক্তা এক গৃহবধূ তার ৪র্থ শ্রেণি পড়–য়া কন্যাশিশুকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে ওই সুযোগে একই এলাকার লম্পট আজিজুল ঘরে ঢুকে ঘুমন্ত শিশুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ওইসময় শিশুর ডাক-চিৎকারে তার ছুটে গেলে
লম্পট আজিজ দৌড়ে পালায়। ওই ঘটনায় রবিবার সকালে শিশুর মা বাদী হয়ে লম্পট আজিজের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতারে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, বহু বিবাহে অভ্যস্ত আজিজুল হক এলাকায় একজন লম্পট হিসেবে পরিচিত। শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
























