স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণিপড়–য়া এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রেমিক শামিম মিয়া এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে শেরপুরের সচেতন ছাত্র-ছাত্রীর ব্যানারে শহরের ডিসি অফিস গেইটে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স¤্রাট, আবু বক্কর মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল মিয়া, কলেজ শিক্ষার্থী হাসিনা জাহান হাসি প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, নকলার বানেশ্বর্দী গ্রামের ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে মেলামেশার পরও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী গ্রামের যুবক শামিম মিয়া তাকে বিয়ে না করায় তার মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শামিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণ এবং পরবর্তীতে আপোস-মিমাংসার নামে মতি ও জিয়া নামে ২ যুবকের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। পরদিন সদর থানায় মামলাটি রেকর্ড হলেও এখনও গ্রেফতার হয়নি শামিম মিয়া বা অন্য কোন আসামী। অন্যদিকে অভিযোগ রয়েছে, শেরপুর সদরের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিকের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি প্রভাবশালী মহলের তৎপরতায় তার ছোটভাই ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনকে প্রেমিক-প্রেমিকার মধ্যকার ঘটনার মামলায় জড়ানো হয়েছে।
























