স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে কামারেরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র রবিদাস সম্প্রদায়ের অর্ধশতাধিক নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ওইসব বস্ত্র নারীদের হাতে তুলে দেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বস্ত্র বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইসময় ইউপি সদস্য-সচিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ডুবারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ২শ শিক্ষার্থীদের হাতে ফলদ-ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়।























