ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী স্বাস্থ্য উন্নয়ন নেতৃত্ব গঠন বিষয়ক সেমিনার

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে নারী স্বাস্থ্য উন্নয়ন নেতৃত্ব গঠন বিষয়ক সেমিনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নারী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা উন্নয়ন, নেতৃত্ব গঠন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মডেল গার্লস কলেজ মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও শেরপুর এডিপি ওয়ার্ল্ডভিশন যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, জেলা মহিলা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন। নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মাঝে উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, সমাজকর্মী শামীম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল, পঞ্চমী দেব রুমা, উপমা, সোহেল রানা, শান্ত মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচচর্যা, জরায়ু ও স্তন ক্যান্সার, গর্ভবতী ও প্রসুতি মায়ের সেবা, নিরাপদ রক্তসঞ্চালন ব্যবস্থা, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সংগ্রামী ও সফল নারীদের কর্মকা- তুলে ধরে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে উদ্ধুদ্ধকরণ করা হয়। সভায় শেরপুরে দরিদ্র প্রসুতি মায়েদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি তহবিল করা যায় কিনা সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে সদস্য গঠিত শেরপুর নারী রক্তদান সংস্থা, আদিবাসীদের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি), মডেল গার্লস কলেজ সহ বিভিন্ন কলেজের ৮০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশ শুরু পরবর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads